প্রধান বিচারপতি বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, মামলার তারিখ দীর্ঘায়িত করে বিচারকাজ বিলম্বিত করা বরদাশত করা হবে না। তিনি স্বল্প দিনের ব্যবধানে মামলার তারিখ দেওয়ার নির্দেশ দেন। নারায়ণগঞ্জ আদালতের বিচারকাজ পরিদর্শন শেষে গতকাল রোববার বিকেলে জেলায় কর্মরত বিচারকদের সঙ্গে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত বিচারক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে তিনি এসব কথা বলেন। হরতাল-অবরোধকালে গাড়ি পোড়ানোর মামলার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়ে তিনি বলেন, পুলিশের দুর্বল তদন্তের কারণে বিচার বিভাগ নিয়ে রাজনীতিবিদেরা অভিযোগের সুযোগ পায়। রাজনীতিবিদেরা প্রায়ই বলে থাকেন, রাজনৈতিক কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। আর পুলিশের দুর্বল তদন্তের কারণে অনেক আসামি আইনের ফাঁক গলে জামিন পেয়ে যায়। নারায়ণগঞ্জ প্রতিনিধি