প্রধান বিচারপতি বিচারকদের দায়িত্বে হস্তক্ষেপ করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি বিচারকদের সাংবিধানিক দায়িত্বের ওপর হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী আইনজীবীদের এই নেতা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আজ সোমবার এ বিষয়ে সাধারণ সভার ডাক দেওয়া হয়।খন্দকার মাহবুব বলেন, হাইকোর্টের কোন বেঞ্চ কোন মামলার শুনানি করবেন, তার তালিকা তৈরি করে দিচ্ছেন প্রধান বিচারপতি। এ ধরনের তালিকা প্রণয়ন করে হাইকোর্টের বিচারকদের সাংবিধানিক দায়িত্বের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে।সমিতির সভাপতি বলেন, প্রধান বিচারপতির দায়িত্ব হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠন এবং এর অধিক্ষেত্র নির্ধারণ করা। তিনি শুনানির জন্য হাইকোর্টে কোনো মামলা বণ্টন করে দিতে পারেন না। বিগত ৪০ বছরে এ ধরনের কার্যতালিকা তৈরি করা হয়নি। এ অবস্থার অবসান না হলে বিচারব্যবস্থা ‘ধ্বংসের মুখে’ পড়বে বলেও মন্তব্য করেন তিনি।এ সময় সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা উপস্থিত ছিলেন।