প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়াবিরোধী হাইকোর্টের রায়কে ইসলামবিরোধী আখ্যায়িত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন, ফতোয়া ছিল এবং থাকবে। ফতোয়া মৌলিক অধিকার।গতকাল রোববার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটির নেতারা এ কথা বলেন। দলটি ফতোয়াবিরোধী রায় বাতিলের দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ফতোয়ার বিরুদ্ধে রায় দেওয়ার এখতিয়ার কারও নেই। ফতোয়া উঠে গেলে দেশের শালীনতা চলে যাবে। তিনি আরও বলেন, ‘ইসলামবিরোধী আইন করা হলে সারা দেশ অবরোধ করা হবে। শুধু আল্লাহর আইন চলবে। অন্য কোনো আইন চলবে না।’