প্রধান বিচারপতির ইফতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (ডানে) দেওয়া ইফতার মাহফিলে অংশ নেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া ইফতার মাহফিলে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবীসহ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির সুখ, শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব আবু সালেহ মো. সলিমুল্লাহ।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আইনমন্ত্রী আনিসুল হক তাঁদের স্বাগত জানান।