প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত্ করে গতকাল বুধবার উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামী লীগ-সমর্থিত একাংশের নেতারা। সাক্ষাৎকালে তাঁরা দুই বিচারকের শপথ না পড়ানোর বিষয়ে বিএনপি-সমর্থক অংশের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেন।প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি সাংবিধানিকভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে সাক্ষাতের পর সমিতির সহসভাপতি ফজলুল হক খান জানিয়েছেন। সমিতির সভাপতির কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ফজলুল হক খান আরও বলেন, বিভিন্ন মামলায় বেঞ্চ পুনর্গঠনের বিষয়টিও প্রধান বিচারপতির কাছে তুলে ধরা হয়েছে। তিনি এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।