প্রধান বিচারপতির কাছে সাংবাদিক নেতাদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সরকারবিরোধী হিসেবে পরিচিত অংশের সভাপতি শওকত মাহমুদ ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিক নেতাদের একাংশ।
গতকাল সোমবার প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন সাংবাদিক নেতারা। এতে বলা হয়, মাহমুদুর রহমান ও শওকত মাহমুদ দীর্ঘদিন ধরে কারাবন্দী আছেন। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তাঁদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হয়। এটা মানবাধিকারের লঙ্ঘন।
প্রধান বিচারপতিকে দেওয়া স্মারকলিপিতে সই করেন সাংবাদিক নেতা ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, বিএফইউজের একাংশের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।