প্রধান বিচারপতির দেওয়া কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ও খোকশাবাড়ী ইউনিয়নে প্রধান বিচারপতির দেওয়া ৫০০ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আবু তাহের মো. সাইফুর রহমান গতকাল শনিবার এসব কম্বল বিতরণ করেন।
এলাকাবাসিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ১০টার দিকে খোকশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর, অতিরিক্ত জেলা জজ মাহবুবুল আলম, মুখ্য বিচারিক হাকিম শেখ মো. নাসিরুল হক প্রমুখ। জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহে আলম চৌধুরী বলেন, মাননীয় প্রধান বিচারপতির দেওয়া ওই ৫০০ কম্বল কম্বল দুস্থ ও শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।