প্রধান বিচারপতির নামে স্কুল উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মো. আব্দুস শহীদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন সিরাজ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহজালাল প্রমুখ।
সমাবেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আমার মামাতো ভাই আমার নামে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করায় বিব্রত বোধ করছি। তবে এলাকার শিক্ষার উন্নয়নের স্বার্থে, বিশেষ করে নারী, মণিপুরি ও চা–বাগানসহ অনগ্রসর সমাজের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি করতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।’ শিক্ষামন্ত্রী বলেন, পশ্চাৎপদ এই অঞ্চলের ছেলেমেয়েদের জন্য স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।