প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় পবনের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবনের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি আ ন ম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে পবনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন মামলা পরিচালনা করেন।উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরের দিন পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে রমনা থানায় মামলা করে। তবে সবাই বর্তমানে এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।