প্রধান বিচারপতির বাসায় নিরাপত্তা পর্যাপ্ত ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতির বাসভবন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বলে পুলিশের তদন্ত প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) হুমায়ুন কবীর গতকাল রোববার এ তদন্ত প্রতিবেদন পুলিশ কমিশনার বেনজীর আহমেদের কাছে জমা দেন। প্রতিবেদনে প্রধান বিচারপতির বাসায় নিরাপত্তা বাড়ানোর সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় গঠিত পুলিশের এ তদন্ত কমিটি গঠন করা হয়।এদিকে রমনা থানা সূত্র জানিয়েছে, প্রধান বিচারপতির বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন আসামি বিএনপির পাঁচ নেতা যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদকে ধরতে পুলিশের অভিযান চলছে। যুবদলের কর্মসূচি: ককটেল নিক্ষেপের ঘটনায় যুবদলের সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি দিয়েছে সংগঠনটি। গতকাল যুবদলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।