প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে গতকাল শনিবার সাক্ষাৎ করেছেন ‘চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’-এর নেতারা।
সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে আমরা কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতি সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি বলেছেন, এই বেঞ্চ স্থাপনের ব্যাপারে প্রধানমন্ত্রীরও আগ্রহ আছে।’
উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, প্রধান বিচারপতি সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের নেতাদের বলেছেন, এই দাবির প্রতি তাঁর সহানুভূতি রয়েছে।