প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন বৈধতা হারাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিগ্রাফ
টেলিগ্রাফ

ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দ্য টেলিগ্রাফ পত্রিকা বলেছে, বাংলাদেশে প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে সেই নির্বাচন বৈধতা হারাবে। এর আগে ১৯৮৮ ও ১৯৯৬ সালে বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচনে একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই দুই নির্বাচনে বিজয়ী সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি।
গত বুধবার টেলিগ্রাফ-এর সম্পাদকীয়তে এ কথা লেখা হয়েছে। পত্রিকাটি বলেছে, বিরোধী দল নির্বাচনের অংশ না নিলে তার রাজনৈতিক পরিণাম কী হতে পারে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয় জানেন। কাজেই তাঁর উচিত বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করা। চলমান সহিংস পরিস্থিতিতে বাংলাদেশে গণতন্ত্র ঝুঁকির মধ্যে পড়েছে এবং এই পরিস্থিতিতে ধর্মীয় চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে পত্রিকাটি।