প্রধান শিক্ষক, সভাপতির অপসারণ দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতির অপসারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কালিয়াকৈর বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকেরা গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন।শিক্ষক ও ছাত্রীরা অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক রফিকুল হক এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুরাদ হোসেন মাসখানেক আগে বিদ্যালয়ের ২৫টি গাছ কেটে নিয়ে গেছেন। নানা অজুহাতে কয়েক দফা ছাত্রীদের বেতন বাড়ানো হলেও তাঁদের বিরোধিতার কারণে ৩০ মাস ধরে শিক্ষকেরা বেতন পাচ্ছেন না। মুরাদ হোসেন বলেছেন, তাঁরা বিদ্যালয়ের গাছ কেটে নিয়ে যাননি। গাছ কেটে বিদ্যালয়ের চেয়ার-টেবিল বানানো হয়েছে। ইউএনও মাহমুদুল কবীর মুরাদ ছাত্রী ও শিক্ষকদের স্মারকলিপি গ্রহণ করার কথা স্বীকার করেছেন।