প্রধান শিক্ষক ও রেল কর্মকর্তাকে গ্রেপ্তার দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির আলাদা আলাদা মামলায় একজন প্রধান শিক্ষক ও রেলওয়ের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার ঢাকা ও জয়দেবপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে সংস্থাটির প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, জাল সনদের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে করা মামলায় গাজীপুরের কালিয়াকৈর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার মাধ্যমে ৪৯ লাখ ৪৫ হাজার ৬৯৫ টাকা আত্মসাতের মামলায় জয়দেবপুর রেলস্টেশনের প্রধান বুকিং সহকারী আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়।