প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কাশিয়ানী জেসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে উপজেলা সদরের খায়ের হাট গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বিদ্যালয়ের তহবিল থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ করেন, এই অভিযোগে গত বছরের ৫ নভেম্বর গোপালগঞ্জের বিচারিক হাকিমের আদালতে মামলা করা হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ওই শিক্ষককে গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।