প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মেলন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের ৩৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত থেকে নিজেদের বিদ্যালয়সহ মাধ্যমিক শিক্ষার বিভিন্ন সমস্যা তুলে ধরবেন। সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল নয়টায় সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।