প্রধান শিক্ষককে পেটালেন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভাপতি আরেক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আন্তবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে নন্দীগ্রামের বাঁশো সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশেদ আলীর বিরুদ্ধে এ অভিযোগ তোলেন উপজেলার নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ। তিনি রাশেদ আলীর বিরুদ্ধে গতকাল রোববার নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল আন্তবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ নিয়ে হারুনুর রশিদের সঙ্গে রাশেদ আলীর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ আলীর লোকজন হারুনুর রশিদকে মারধর করে।
রাশেদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো শিক্ষককে পিটাইনি। তবে আমার বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে তাঁর ধাক্কাধাক্কি হয়েছে।’