প্রধান শিক্ষককে বরখাস্ত করলেন সেই সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহামঞ্চদ সরকারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বরখাস্ত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে।ওই শিক্ষকের অপরাধ, তিনি বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী ওই বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মাহফুজার রহমানের পক্ষে নির্বাচন করেননি।অন্যদিকে, বিদ্যালয়ের অন্য শিক্ষক-কর্মচারীদের সভাপতির পক্ষে না থাকলে বরখাস্তের হুমকি প্রদান করায় তাঁরা যৌথভাবে ৯ জুলাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ বিষয়ে মাহফুজার রহমান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এভাবে কোনো শিক্ষককে বরখাস্ত করা যায় না। ইউএনও শাহানা আখতার জাহান জানান, এমপিওভুক্ত একজন শিক্ষককে বরখাস্ত করতে অনেক নিয়ম-কানুন অনুসরণ করতে হয়, কিন্তু এ ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। তিনি জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত প্রতিবেদন শিক্ষা বোর্ডে পাঠাবেন।