প্রধান শিক্ষকদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
গতকাল রোববার জয়পুরহাট শহরের খনজনপরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। সভায় জেলার ৩৭১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবদুর রহিমের সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম, মন্ত্রীর ব্যক্তিগত সচিব শেখ আতাহার আলী, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ।