প্রধান শিক্ষকদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়
‘মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ’ বিষয়ে জয়পুরহাট জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
গতকাল রোববার জয়পুরহাট শহরের খনজনপরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ৩৭১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাটের জেলা প্রশাসক আবদুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম, মন্ত্রীর ব্যক্তিগত সচিব শেখ আতাহার আলী, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, রাজশাহী বিভাগীয় উপপরিচালক আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জোহা, প্রধান শিক্ষক মাসুদা আক্তার জাহান, শিহাবুল ইসলাম প্রমুখ।