প্রধান শিক্ষকের কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী সদরের মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে গতকাল সোমবার অন্য শিক্ষকেরা তালা দিয়েছেন। নানা অনিয়মের অভিযোগে তাঁরা এ ব্যবস্থা নেন।শিক্ষকেরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক শাহালম কবির মিথ্যা ভাউচারের মাধ্যমে টাকা তুলে আত্মসাৎ করেছেন। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও তুলে নিয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়েছে। শাহালম কবির বলেন, ‘এ বিষয়ে কথা বলা আমার জন্য বিব্রতকর।’