প্রধান শিক্ষকের কক্ষে দুই মাস ধরে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তারকনাথ (টিএন) উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের দাবিদার দুজন। এর মধ্যে একজন দুই মাস ধরে প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়ে রেখেছেন।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের দাবিদারেরা হলেন সহকারী শিক্ষক হুসাইন আহমদ ও মাহমুদুল হক।সরেজমিনে দেখা গেছে, শিক্ষক-কর্মচারীরা দুই ভাগে বিভক্ত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের দাবিদার দুজনের সরবরাহ করা হাজিরা খাতায় আলাদাভাবে সই করছেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান গত ৮ জুলাই অবসরে যান। তিনি হুসাইন আহমদকে দায়িত্ব বুঝিয়ে দেন।মাহমুদুল হক নিজেকে বৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করে বলেন, ‘জেলা শিক্ষা কর্মকর্তা চিঠি দিয়ে আমাকে হুসাইন আহমদের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝে নিতে বলেছেন। কিন্তু হুসাইন আহমদ আমাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আমি গত ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের যাই এবং নিরাপত্তার স্বার্থে প্রধান শিক্ষকের কক্ষে তালা দিই।’সূত্র জানায়, এরপর হুসাইন আহমদ নিজেকে বৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করে মাস দুয়েক আগে লালমনিরহাট সহকারী জজ আদালতে মামলা করেন। জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক মাহমুদুল হককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য চিঠি দিই।’