প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিয়মের অভিযোগ এনে রাজবাড়ীর চন্দনী রাজিয়া বেগম নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের পদত্যাগের দাবিতে শনিবার দুপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক উপবৃত্তির কথা বলে ২০০ করে টাকা নেন। কোচিং না করিয়েও গত বছর ৩০০ করে টাকা নিয়েছেন। এসব বললে তিনি খারাপ ব্যবহার করেন।