প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় উচ্চবিদ্যালয়ের দপ্তরি আবদুর রশিদ তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমপিওর কাগজ থেকে আবদুর রশিদের নাম কেটে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আবদুর রশিদ জানান, তিনি ২২ বছর ধরে চাকরি করছেন। গত বছরের নভেম্বর মাসে তিনি বেতন-ভাতা তুলতে গিয়ে দেখেন, তাঁর নামে বেতন-ভাতা আসেনি। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি বলেন, কম্পিউটারের ভুলে নাম হয়তো আসেনি। পরের মাসে ঠিক হয়ে আসবে। কিন্তু পরের মাসেও তিনি বেতন-ভাতা তুলতে পারেননি।পরে ব্যাংকে গিয়ে জানতে পারেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম তাঁর নাম কেটে দিয়ে একই বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক রেজাউল করিমকে সহকারী শিক্ষক হিসেবে দেখিয়েছেন। রেজাউল করিম সহকারী শিক্ষক হিসেবে বেতন-ভাতা তুলে নিচ্ছেন।আবদুর রশিদ অভিযোগ করেন, নিয়মানুযায়ী বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী মিলে ১৩ জনের বেশি থাকা যাবে না। ১৩ জনের বেশি থাকলে তিনি সরকারি সুবিধা পাবেন না। তাঁকে ১৪ জনের তালিকায় রেখে নাম বাদ দিয়েছে প্রধান শিক্ষক। ফলে এমপিও থেকে তাঁর নাম বাদ গেছে। ফলে তিনি বেতন-ভাতা পাচ্ছেন না। বিষয়টি তিনি জেলা শিক্ষা কর্মকর্তাকেও জানিয়েছেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম বলেন, তাঁর সই জাল করে সহকারী গ্রন্থাগারিককে সহকারী শিক্ষক হিসেবে দেখানোর বিষয়টি তিনি জানেন না। রেজাউল করিম জানান, ভুল করে তাঁকে সহকারী শিক্ষক হিসেবে দেখানো হয়েছে। প্রথম মাসে ভুল দেখার পরেও গত তিন মাস ধরে সহকারী শিক্ষক হিসেবে কেন বেতন তুলছেন, জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, কম্পিউটারের ভুলের কারণে হয়তো এমপিওতে দপ্তরির নাম বাদ গেছে। নাম সংযোজনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা হয়েছে। বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বলেন, বিষয়টি জানার পরে এমপিওতে আবদুর রশিদের নাম সংযোজনের মাধ্যমে তাঁর সরকারি অংশের বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। আর সই জাল করে সহকারী গ্রন্থাগারিককে সহকারী শিক্ষক দেখিয়ে বেতন নেওয়ার বিষয়ে তদন্ত করা হচ্ছে।