প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বড়ডেইল (মাথাভাঙা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী খালেদা বেগমকে পিটিয়ে জখমের ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতেজেলা শিক্ষা কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর প্রথম আলোকে বলেন, গত রোববার শ্রেণিকক্ষে পড়া দিতে না পারা ও ছেঁড়া বই না বাঁধানোর অভিযোগ তুলে খালেদাকে (৭) পিটিয়ে জখম করেন প্রধান শিক্ষক মোজাম্মেল হক।
এ ঘটনায় ওই দিন ছাত্রীর বাবা আমির আহমদ প্রতিকার চেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন। পরে তদন্তে সাক্ষ্যপ্রমাণ ও ছবি দেখে অভিযোগের প্রমাণ মেলে। এ ছাড়া প্রধান শিক্ষক নিজেই মারধরের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে গতকাল বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে।
প্রথম আলোতে গত সোমবার ‘টেকনাফে ছাত্রীকে পিটিয়ে জখম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।