প্রধান শিক্ষকের বেত্রাঘাতে দুই ছাত্র আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার প্রধান শিক্ষকের বেত্রাঘাতে পঞ্চম শ্রেণীর ছাত্র তারেক ও সৈকত গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তারেকের বাবা আবদুল মালেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, প্রধান শিক্ষক গোলাম মর্তুজার কাছে তারেক ও সৈকত প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় মাঝেমধ্যেই মারধর করা হতো। বিষয়টি তারা অভিভাবকদের জানায়। অভিভাবকেরা বিষয়টি স্কুল পরিচালনা কমিটির কাছে অবহিত করেন। এতে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে শনিবার ক্লাস চলাকালে তাদের আবারও মারধর করেন।
এ ব্যাপারে গোলাম মর্তুজা বলেন, পরীক্ষার ফল খারাপ হওয়ায় তাদের বেত্রাঘাত করা হয়েছে।