প্রধান শিক্ষিকার হাতে সহকারী শিক্ষিকা লাঞ্ছিতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার প্রধান শিক্ষিকার হাতে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার বেনুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন আকতার বদলি হয়ে গতকাল সরিষাবাড়ী উপজেলার পশ্চিম বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে যান। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম সহকারী শিক্ষিকা নাজনীন আকতারকে অফিসকক্ষ থেকে বের করে দিয়ে লাঞ্ছিত করেছেন।মনোয়ারা বেগম বলেন, ‘আমি কাউকে ঘাড় ধাক্কা দিইনি, তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে।’