প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফর শেষে গতকাল রোববার দিবাগত রাতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। ২১তম কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে তিনি অস্ট্রেলিয়ার পার্থে গিয়েছিলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে গতকাল রাত ১২টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, নৌমন্ত্রী শাজাহান খান প্রমুখ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, কূটনৈতিক কোরের ডিন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।