প্রধানমন্ত্রী আজ ইডেনে ছাত্রীনিবাস উদ্বোধন করবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার ইডেন মহিলা কলেজের নতুন ছাত্রীনিবাস উদ্বোধন করবেন। ১১ তলাবিশিষ্ট এই ছাত্রীনিবাস এক হাজার আসনের।
প্রধানমন্ত্রী আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজকে সরকারীকরণের ঘোষণাও দেবেন আজ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী ওই স্কুলে পড়াশোনা করেছেন, এ জন্য তাঁর বিশেষ টান রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতি। এর আগে তিনি এটি সরকারীকরণের পরামর্শ দিয়েছিলেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী।
এদিকে ২৮ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে ইডেন কলেজের নতুন ছাত্রীনিবাসটি নির্মাণ করা হয়েছে। নতুন এ ভবন নির্মিত হওয়ায় ছাত্রীদের আবাসনসমস্যা অনেকাংশে কমবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ইডেন কলেজের ভিপি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।