প্রধানমন্ত্রী আজ একুশে পদক প্রদান করবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘একুশে পদক ২০১১’ প্রদান করবেন। কর্মকর্তারা এ কথা জানান। খবর বাসস ও ইউএনবির।একুশে পদকপ্রাপ্তরা হচ্ছেন: ভাষাসৈনিক শওকত আলী (ভাষা আন্দোলন, মরণোত্তর); মোশারেফ উদ্দিন আহমদ (ভাষা আন্দোলন, মরণোত্তর); ওস্তাদ আখতার সাদমানী (শিল্পকলা, মরণোত্তর); আবদুল হক চৌধুরী (গবেষণা, মরণোত্তর); আমানুল হক (ভাষা আন্দোলন); বাউল করিম শাহ (শিল্পকলা); জ্যোত্স্না বিশ্বাস (শিল্পকলা); নূরজাহান বেগম (সাংবাদিকতা); আলহাজ মো. আবুল হাশেম (সমাজসেবা); মো. হারেস উদ্দিন পলান সরকার (সমাজসেবা); মোহাম্মদ দেলোয়ার হোসেন (সমাজসেবা); শহীদ কাদরী (ভাষা ও সাহিত্য) ও আবদুল হক (ভাষা ও সাহিত্যে)।