প্রধানমন্ত্রী আজ চট্টগ্রাম যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার চট্টগ্রাম আসছেন। চট্টগ্রাম নগর ও জেলার মিরসরাই উপজেলায় চারটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এর আগে সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম সফরে এসেছিলেন তিনি। প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরাসরি নগরের পতেঙ্গায় নৌবাহিনীর ‘বিএনএস ঈশা খাঁ’ ঘাঁটিতে নামবেন। সেখানে তিনি নৌবাহিনীর নতুন একটি দলের কমিশন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। পরে তিনি নৌবাহিনীর একমাত্র বিশেষায়িত হাইড্রোগ্রাওফিক জরিপ জাহাজ ‘বিএনএস অনুসন্ধান’-এর কমিশনিং অনুষ্ঠানে যোগ দেবেন। ৫০ কোটি টাকা-ব্যয়ে যুক্তরাজ্যের নৌবহর থেকে এই জাহাজটি সংগ্রহ করা হয়।প্রধানমন্ত্রী মিরসরাই উপজেলায় যাবেন। সেখানে ঠাকুরদীঘির পাহাড়ি এলাকায় ‘মহামায়াছড়া সেচ সম্প্রসারণ প্রকল্প’ উদ্বোধন করবেন।