প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে ভাষণ সম্প্রচার করা হবে।
সরকারের প্রতিটি বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। তাঁর সরকারের প্রধান সাফল্য, চলমান নানা উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো প্রধানমন্ত্রীর ভাষণে থাকে।
সরকারের সূত্রগুলো বলছে, এবার নির্বাচনের বছর। এ জন্য সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি বিশদভাবে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা শপথ নেয়।