প্রধানমন্ত্রী আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন। তিনি সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কিছু কর্মসূচিতে অংশ নেবেন। ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী আজ বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মন্ত্রণালয়ে অবস্থান করবেন। তাঁকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস।