প্রধানমন্ত্রী আজ বন্যাদুর্গত দিনাজপুর, কুড়িগ্রাম যাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বন্যাকবলিত জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।

এরপর প্রধানমন্ত্রী কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং রাজারহাটের পাঙ্গারানী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী বিকেলে ঢাকায় ফিরবেন।

বন্যায় ২৭ জেলার ১৫৪ উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৭ লাখের বেশি মানুষ। এ পর্যন্ত ১৪ জেলায় ৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।