প্রধানমন্ত্রী আজ বড়লেখা যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সফরে আসছেন। তাঁর আগমন উপলক্ষে উপজেলা সদর উত্সবের শহরে পরিণত হয়েছে। শহরজুড়ে ডিজিটাল ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, আলোকসজ্জা ও তোরণ শোভা পাচ্ছে। বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা ডিগ্রি কলেজের মাঠে ভাষণ দেবেন।
জানা গেছে, জনসভা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিম প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ইটাউড়ী মহিলা দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন, চান্দগ্রাম এইউ দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন এবং জুড়ী উচ্চবিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট তিনতলা একডেমিক ভবনের উদ্বোধন করবেন। তিনি বড়লেখা থানা ভবন, কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়ক পুন র্নির্মাণ, পাথারিয়া ছোটলেখা উচ্চবিদ্যালয়ের আনুভূমিক সম্প্রসারণ, বড়লেখায় ৫০০ আসনবিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল, জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও ৩৩/১১ কেভি ১০ এমভিএ মৌলভীবাজার বিদ্যুত্ উপকেন্দ্র-২-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।