প্রধানমন্ত্রী আজ রামু যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে কক্সবাজারের রামু আসছেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা ১১টায় হেলিকপ্টারযোগে রামু আসবেন। এরপর তিনি উপজেলার রাজারকুল এলাকায় নতুন সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন।
এদিকে প্রধানমন্ত্রীকে বরণ করতে রামুকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সড়কে তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ।
কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ সাইমুম সরওয়ার কমল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো রামু আসছেন। তাই রামুর মানুষ খুবই আনন্দিত।