প্রধানমন্ত্রী আজ সিরাজগঞ্জে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সিরাজগঞ্জে আসছেন। সংক্ষিপ্ত এ সফরে তিনি জেলার কওমী জুট মিল চালুসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হয়ে বেলা দুইটা ১৫ মিনিটে সিরাজগঞ্জে অবতরণ করবেন। দুইটা ৪০ মিনিটে তিনি সয়দাবাদ এলাকার ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর দুইটা ৫৫ মিনিটে সয়দাবাদ-এনায়েতপুর বাইলেন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করবেন। বেলা তিনটা ২০ মিনিটে সিরাজগঞ্জ শহরে অবস্থিত কওমী জুট মিল আনুষ্ঠানিকভাবে চালুর উদ্বোধন করবেন। বিকেল চারটা ২০ মিনিটে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন। বিকেল পাঁচটা ১০ মিনিটে হেলিকপ্টারে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে।