প্রধানমন্ত্রী আবুধাবী পৌঁছেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২ তম অধিবেশনে যোগদানের উদ্দেশে নিউইয়র্ক যাওয়ার পথে আজ শনিবার বিকেলে আবুধাবী পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বাসসকে জানান, বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে আবুধাবী বিমানবন্দরে অবতরণ করে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।