প্রধানমন্ত্রী আশুলিয়া যাচ্ছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার ঢাকার অদূরে আশুলিয়ায় যাচ্ছেন। তবে এ সময় উপস্থিত থাকবেন না স্থানীয় সাংসদ (সাভার-আশুলিয়া) তালুকদার তৌহিদ জং মুরাদ।
স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বিকেলে হেলিকপ্টারে করে আশুলিয়া গিয়ে আনোয়ার জং কলেজে নামবেন। সেখান থেকে তিনি গাড়িতে করে আশুলিয়া স্কুল ও কলেজ মাঠে যাবেন। এরপর প্রধানমন্ত্রী আশুলিয়ার চারাবাগ এলাকায় নারী পোশাকশ্রমিকদের জন্য ১২ তলাবিশিষ্ট হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি আশুলিয়া স্কুল ও কলেজ মাঠে আয়োজিত সুধী ও নারী সমাবেশে বক্তব্য দেবেন।
পারিবারিক সূত্র জানায়, সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ গত ঈদুল ফিতরের দিন অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিত্সার জন্য থাইল্যান্ড গেছেন। চিকিত্সা শেষ না হওয়ায় তিনি দেশে ফিরতে পারছেন না। আর এ কারণেই তাঁর পক্ষে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না।