প্রধানমন্ত্রী আসবেন তাই কাটা পড়ল গাছগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে আসছেন। এ জন্য সংস্কারকাজের তোড়জোড় শুরু করেছে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ। এই অজুহাতে কেটে ফেলা হলো প্রায় দেড় শ বছর বয়সী সাতটি রয়েল পামগাছ।খোঁজ নিয়ে জানা যায়, ২১ মার্চ নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে উদ্যান ও এর পাশে বান্দ রোডে সংস্কারকাজ করছে সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বঙ্গবন্ধু উদ্যানের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টেজ ক্ষমতার বৈদ্যুতিক লাইনটি সড়কের অপর পাশে সরিয়ে নিয়ে উদ্যানের পাশে ফুটপাত তৈরি করা হচ্ছে। বিদ্যুৎ লাইন যে পাশে সরিয়ে নেওয়া হয়েছে, সেই পাশে ছিল প্রায় দেড় শ বছর বয়স্ক সাতটি রয়েল পামগাছ। কয়েক দিন আগে গাছগুলোর মাথা কেটে ফেলা হয়। গতকাল সবগুলো গোড়া থেকেই কেটে ফেলা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই বিদ্যুৎ সঞ্চালন লাইন আমাদের মধ্যে হলেও গাছ কাটার বিষয়ে আমরা কিছুই জানি না।’বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার প্রথম আলোকে বলেন, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য বিদ্যুৎ বিভাগ কাজ করেছে। ওই লাইনের ৫-১০ ফিটের মধ্যে কোনো গাছ থাকা বিপজ্জনক। তাই বাধ্য হয়েই ওই গাছ কাটা হয়েছে, তা না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।