প্রধানমন্ত্রী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে রাষ্ট্রপতির ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গভবনে গতকাল আয়োজিত ইফতারে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষ ছবি: পিআইডি
বঙ্গভবনে গতকাল আয়োজিত ইফতারে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষ ছবি: পিআইডি

রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল সোমবার বঙ্গভবনে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকেরা এবং বিশিষ্ট নাগরিকদের সম্মানে এক ইফতার পার্টির আয়োজন করেন। খবর বাসসের।
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন যোগ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
এ ছাড়া এতে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সুপ্রিম কোর্টের বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, জাতীয় কমিশনের কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সম্পাদক, সিনিয়র সাংবাদিকসহ বিশিষ্ট নাগরিক এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা শরিক হন ।

রাষ্ট্রপতি বিভিন্ন টেবিলে গিয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কুশলাদি সম্পর্কে খোঁজখবর নেন।

ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।