প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন করের আওতায় আনতে সংসদে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন ও পারিতোষিক করের আওতায় আনতে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। এ-সংক্রান্ত বিল দুটি হলো ‘প্রাইম মিনিস্টার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১২ এবং মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১২।সংসদের কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী আলাদাভাবে বিল দুটি উত্থাপন করেন। পরে বিল দুটি ১৫ দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।দুটি বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে মতিয়া চৌধুরী বলেন, শুল্ক, কর ও অন্যান্য রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনা কর্মসূচি ২০১১-১২ এবং অর্থ আইন, ২০১১ বাস্তবায়নের লক্ষ্যে এই বিল উপস্থাপন করা হলো।বিল দুটি পাস হলে ২০১১ সালের ১ জুলাই থেকে এগুলো কার্যকর হবে।জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সাংসদদের বেতন ও পারিতোষিক করের আওতায় আনতে গত বুধবার দুটি বিল পাস হয়। এগুলো হলো স্পিকার ও ডেপুটি স্পিকার (সম্মানী ও সুবিধা) (সংশোধন) আইন, ২০১২ এবং সংসদ সদস্য (সম্মানী ও ভাতা) (সংশোধন) আইন, ২০১২।