প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন করের আওতায় এনে বিল পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের বেতন ও পারিতোষিক করের আওতায় এনে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বিল পাস হয়েছে।সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল-২০১২ এবং মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল-২০১২ সংসদে উত্থাপন করেন। এরপর বিল দুটি কণ্ঠভোটে পাস হয়।