প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা দেশবাসীকে বিভ্রান্ত করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বিভিন্ন সময় ভিন্ন ধরনের বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন। তাঁরা দেশে কোনো কিছু ঘটলেই বিএনপির ওপর দায় চাপিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন।গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।মির্জা ফখরুল বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সরকারের বক্তব্য সুষ্ঠু বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এ ধরনের বক্তব্য মামলার তদন্তে প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁর দুই ছেলেকে দেখতে বিদেশে না যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও একজন মা। অন্য একজন মা ও তাঁর সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রীর এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া উচিত নয়।’ দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই খালেদা জিয়া ছেলেদের দেখতে দেশ ছেড়ে যাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।বিএনপির এই নেতা বলেন, দেশের রাজনীতি ক্রমেই সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।