প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে শিক্ষক সমিতির অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের অবসরের বয়সসীমার বৈষম্য দূর করতে প্রস্তাবিত আইন অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি। গতকাল সমিতির সাধারণ সম্পাদক মীর মো. সাক্বী কাওসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জানা যায়, গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবসর গ্রহণ আইন, ২০১২-এর চূড়ান্ত অনুমোদন হয়। এ প্রসঙ্গে চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মো. সাক্বী কাওসার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত এই আইনের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমায় বিদ্যমান বৈষম্য দূরীভূত হলো। আমরা চুয়েট শিক্ষক সমিতির সদস্যগণ সরকারের এই যুগোপযোগী পদক্ষেপে অত্যন্ত আনন্দিত।’