প্রধানমন্ত্রী ও সাংসদকে ক্ষুদে বার্তায় হুমকি, শিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনের সাংসদ শিবলী সাদিককে খুদে বার্তায় হুমকি দেওয়ার অভিযোগে হাকিমপুর উপজেলা থেকে সালমান ফারসী (১৬) নামের শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত তিনটায় নিজ বাড়ি থেকে সালমানকে আটক করা হয়।
এ ঘটনায় সাংসদের ব্যক্তিগত সহকারী আজিজুল ইসলাম গত বৃহস্পতিবার নবাবগঞ্জ থানায় তথ্য ও প্রযুক্তি আইনে এবং চাঁদাবািজর অভিযোগে সালমান ফারসীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন৷ সালমান ফারসী হাকিমপুর উপজেলার বাগদোড় গ্রামের ফারুক হোসেনের ছেলে ও বাগদোড় ইহসানিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পাস করেছে।
সাংসদ শিবলী সাদিক প্রথম আলোকে জানান, গত সোমবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে হাকিমপুর উপজেলার শিবির পরিচয় দিয়ে গ্রামীণফোনের একটি নম্বর থেকে তাঁর ফোনে দুটি খুদে বার্তা আসে। একটি বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁকে হত্যার হুমকি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁদের কটূক্তি করা হয়। আরেকটি বার্তায় তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দািব করা হয়। না দিলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়৷
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে সাংসদ নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েির (জিডি) করেন। পরে মুঠোফোনের িসম কার্ডের রেজিস্ট্রেশন ফরম ও কললিস্ট অনুসন্ধান করে সালমান ফারসীকে আটক করা হয়। ওসি আরও জানান, সালমান ফারসী শিবিরের সক্রিয় কর্মী। তার কাছ থেকে শিবিরের দৈনন্দিন রিপোর্ট বইসহ সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে।