প্রধানমন্ত্রী ও ২৯ মন্ত্রী শপথ নিলেন
৪৯ জনের নতুন মন্ত্রিসভা আজ রোববার বিকেলে বঙ্গভবনে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভায় ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী রয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
নতুন মন্ত্রিসভার ২৯ জন পূর্ণ মন্ত্রীরা হলেন—আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, রাশেদ খান মেনন, অধ্যক্ষ মতিউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আ ক ম মোজাম্মেল হক, ছায়েদুল হক, এমাজ উদ্দিন প্রাং, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম নাহিদ, শাজাহান খান, আনিসুল হক, মুজিবুল হক, আ হ ম মোস্তফা কামাল, মোফাজ্জল হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান ফিজার, আসাদুজ্জামান নূর, শামসুর রহমান শরীফ, কামরুল ইসলাম, সৈয়দ মহসিন আলী মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।