প্রধানমন্ত্রী কলম্বো পৌঁছেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) ২০১৩-তে যোগদানের উদ্দেশ্যে দুই দিনের সফরে গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। আজ শুক্রবার সকালে কলম্বোর নিলম পকুনা মাহিন্দা রাজাপক্ষে থিয়েটারে তিন দিনের এই সম্মেলন শুরু হচ্ছে। খবর বাসসের।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটায় কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।