প্রধানমন্ত্রী কারা সপ্তাহ উদ্বোধন করবেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারা সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি কারা সপ্তাহ উদ্বোধন করবেন এবং কারারক্ষীদের দরবারে বক্তব্য দেবেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী কারা সপ্তাহ উদ্বোধন করবেন। উদ্বোধনের শুরুতেই কারারক্ষীদের গার্ড পরিদর্শন করবেন তিনি। পরে তিনি কারা মেলার উদ্বোধন করবেন। এ সময় কারারক্ষীদের দরবারেও ভাষণ দেবেন। কারা সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও উদ্বোধন করা হবে। এ উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।