প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ প্রেসসচিব হলেন মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামুন অর রশিদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ প্রেসসচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, তাঁকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে পরবর্তী এক বছর মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হলো। দৈনিক জনকণ্ঠের সাবেক সাংবাদিক মামুন অর রশিদ এর আগে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন।